© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আকুর ১৭৫ কোটি ডলার পরিশোধ, কমল রিজার্ভ

শেয়ার করুন:
আকুর ১৭৫ কোটি ডলার পরিশোধ, কমল রিজার্ভ

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৫ পিএম | ০৯ মার্চ, ২০২৫
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এর ফলে, দেশের বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

রোববার ( ৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা‌দেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার নেমে এসেছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ গণনার মান অনুযায়ী রিজার্ভ এখন ১৯ দশ‌মিক ৭০ বিলিয়ন ডলার।


মন্তব্য করুন