© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্ষকের একমাত্র শাস্তি, মৃত্যুদণ্ড চাই : নিলয়

শেয়ার করুন:
ধর্ষকের একমাত্র শাস্তি, মৃত্যুদণ্ড চাই : নিলয়

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ পিএম | ০৯ মার্চ, ২০২৫
মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।

নিলয় আলমগীর নিজের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘ধর্ষণের বিচার হওয়া দরকার ৭ দিনের মধ্যে। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড চাই।’

কমেন্ট বক্সে নেটিজেনরা নিলয়ের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘একদম ঠিক কথা বলেছো নিলয় ভাই। আমরা তোমার সাথে একমত।’ আরেকজনের ভাষ্য, ‘মনের কথাটাই বলেছেন।’

এসএম/টিএ

মন্তব্য করুন