বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: প্রিন্স
ছবি:সংগৃহীত
০৯:৪৩ পিএম | ০৯ মার্চ, ২০২৫
বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামী মূল্যবোধ এবং সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে শান্তি, ন্যায্যতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে অওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল।
রোববার (৯ মার্চ) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আলেম, ওলামা, ইসলামি চিন্তাবিদ, মসজিদের ইমাম ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে, মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে শান্তি, ন্যায্যতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে।
এসএম/টিএ