বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন জিয়াউদ্দিন হায়দার
ছবি : সংগৃহীত
০১:১৬ পিএম | ১০ মার্চ, ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে একজনকে মনোনীত করা হয়েছে। সোমবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ড. জিয়াউদ্দীন হায়দারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এমআর/এসএন