© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমির খানের জন্মদিন উদযাপনে বড় চমক জাভেদের!

শেয়ার করুন:
আমির খানের জন্মদিন উদযাপনে বড় চমক জাভেদের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ পিএম | ১০ মার্চ, ২০২৫
আর কিছু দিন পরেই ৬০তম জন্মদিন উদযাপন করবেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির খান। এ দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে ‘আমির খান: সিনেমা কা জাদুগর’-র আনুষ্ঠানিক ঘোষণা দিলেন চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (৯ মার্চ) প্রকাশিত হয়েছে ‘আমির খান: সিনেমা কা জাদুগর’-র ট্রেলার। এ দিন জাভেদ ঘোষণা দেন, আমির খানের ৬০তম জন্মদিন উদযাপনে চলচ্চিত্র উৎসবের আয়োজন থাকছে। এ উৎসবে অভিনেতার জনপ্রিয় সিনেমাগুলো দেখানো হবে।

বিশেষ এ সিনেমা প্রদর্শনীর আয়োজন করছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি।

তিনি বলেন, আমিরের জন্মদিন ১৪ মার্চ থেকে সিনেমা প্রদর্শন শুরু হবে। চৌদ্দ দিন ব্যাপী এ উৎসবের পর্দা নামবে ২৭ মার্চ। সিনেমা উৎসবে প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হবে আমির খান অভিনীত ‘লাগান’ (২০০১), ‘দিল চাহতা হ্যায়’ (২০০১), ‘রঙ দে বাসন্তী’ (২০০৬), ‘তারে জামিন পর’ (২০০৭), ‘পিকে’ (২০১৪)-র মতো জনপ্রিয় সিনেমাগুলো।

আমির প্রসঙ্গে জাভেদ বলেন, আমার লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় আমিরের। একই ভাবে আমার ছেলে ফারহান আখতারের প্রথম সিনেমাও আমিরের সঙ্গে। আমিরের অভিনয় নিয়ে নতুন কিছু বলার নেই। বৃদ্ধ হওয়ার আগেই তিন কন্যার বাবা হয়ে ‘দঙ্গল’ সিনেমায় দারুণ অভিনয় করেছে আমির। ওর অভিনয় আমাকে মুগ্ধ করে।

প্রসঙ্গত, ভারতের বিভিন্ন শহরে আমিরের আইকনিক সিনেমা প্রদর্শনের পাশাপাশি জাঁকজমকপূর্ণ জন্মদিনের পার্টিরও আয়োজন থাকছে। এ অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে বলিউডের জনপ্রিয় তারকা ও কলাকুশলীদের।

মন্তব্য করুন