© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামান্নার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে বিজয়ের প্রথম পোস্ট

শেয়ার করুন:
তামান্নার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে বিজয়ের প্রথম পোস্ট

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪১ পিএম | ১০ মার্চ, ২০২৫
তারকা জুটি বিজয় বর্মা এবং তামান্না ভাটিয়ার বিচ্ছেদের গুঞ্জনের পর প্রথম বার ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গেল অভিনেতাকে। বর্তমানে তিনি জয়পুরে রয়েছেন। কারণ সেখানে 'আইফা ডিজিটাল এওয়ার্ডস' সঞ্চালনা করার কথা রয়েছে তাঁর।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একগুচ্ছ ছবি পোস্ট করে ওই অনুষ্ঠানের রিহার্সালের ঝলক প্রকাশ্যে এনেছেন বিজয়। একটা স্টোরিতে তিনি লিখেছেন, “সঞ্চালকের ভূমিকা চলছে।” তাঁর স্টোরি থেকেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্বের ঝলক মিলেছে। আর একটি ফিচারে তাঁকে দেখা গিয়েছে অভিনেতা অপারশক্তি খুরানা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ক্যাপশনে তিনি লিখেছেন, “পার্টনারস ইন রাইম।”

এদিকে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিজয় বর্মার সম্পর্কে ভাঙন ধরেছে বলে জোর জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে একটি নতুন রিপোর্ট সামনে এসেছে। সেখানে তারকা জুটির মধ্যে অশান্তির কারণের উপর আলোকপাত করা হয়েছে। সিয়াসত ডেইলি-র প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার উপর নাকি সংসার পাতার জন্য চাপ দিচ্ছিলেন তামান্না। আর সেখান থেকেই দুজনের মধ্যে অশান্তির সূত্রপাত। রিপোর্টে দাবি করা হয়েছে, অভিনেত্রীর বয়স এখন মধ্য-তিরিশ। সেই কারণে প্রেমের সম্পর্কটাকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য উদগ্রীব ছিলেন তিনি। যার জেরে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়েছে। প্রতিবেদনে এ-ও উল্লেখ করা হয়েছে যে, এটি বিতর্কের বিষয় হয়ে উঠেছে। আর বারবার মতভেদ হলে তো সম্পর্কের মধ্যে একটা অশান্তি হবেই। 

এসএম/টিএ

মন্তব্য করুন