বুবলীকে নিয়ে অপুর ইঙ্গিতপূর্ণ পোস্ট!
ছবি:সংগৃহীত
০৫:৩৭ পিএম | ১০ মার্চ, ২০২৫
এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরার ৮ বছরের সেই শিশু। এদিকে সামাজিক মাধ্যমেও ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন ছবি। এমতাবস্থায় আর্তনাদে কাটাচ্ছেন সেই শিশুটির মা।
গত রোববার (৯ মার্চ) সন্ধ্যায় ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সেই ভিডিওতে দেখা যায়, বুবলী পুত্র শেহজাদ খান বীর নিজ হাতে বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর নাম পাশাপাশি, একই পাতায় নিজের হাতে লিখেছে। আর এর পর-পরই ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে অপুর সেই পোস্টের নিশানায় বুবলীকে ইঙ্গিত করা হয়েছে বলে ধরে নিয়েছেন তাদের অনুরাগীরা।
সেই পোস্টে অপু লেখেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’
অপুর এই পোস্টের পর নেটিজেনদের যুক্তি, অপু বিশ্বাস তার পোস্টে দুটি মায়ের কথা তুলেছেন। এক- মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যার মা, দুই- অন্যজন শেহজাদের মা (বুবলী)। যেখানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর এমন পরিস্থিতিতে বুবলীর এমন পোস্টকে ‘আদিখ্যেতা’ মনে করছেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাস ও শবনম বুবলী এভাবে বহুবার আলোচনায় এসেছেন। বলা বাহুল্য, এই দুই নায়িকার চুলো-চুলিতে তিক্ত-বিরক্ত তাদের অনুসারীরাও। মূলত, শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিন ধরেই। যদিও শাকিব খান তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চান না; বরং অপু-বুবলীকে 'অতীত' বলেই দূরে সরিয়ে রাখেন।
এসএম/টিএ