শাহরুখ-সালমান একই বছর মারা যাবেন!
ছবি:সংগৃহীত
০৯:১৩ পিএম | ১০ মার্চ, ২০২৫
সম্প্রতি এক জ্যোতিষী একই বছর বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান ও সালমান খান মারা যাবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন। আর এই ভবিষ্যদ্বাণী করে বেশ তোপের মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্ট শোয়ে এসে বলিউডের এই দুই তারকাকে এমন বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিষী সুশীল কুমার সিংহ। তার পর থেকে তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।
দুই সুপারস্টারের অনুরাগীদের তোপের মুখে পড়েছেন তিনি। ২০২৫ সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন হবে, তা নিয়ে প্রথমে আলোচনা করেন তিনি। তার কথায়, `শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। কিন্তু সালমানের খারাপ সময় চলছে বেশ কিছু দিন ধরে। ২০২৫, ২০২৬ ও ২০২৭ সাল খারাপ যাবে সালমানের।” এর পরেই তিনি দাবি করেন, খুব শিগগির নাকি সালমান বড় অসুখে আক্রান্ত হবেন।'
সুশীল কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিলও খুঁজে বার করেছেন এ জ্যোতিষী। তিনি বলেছেন, ‘সালমানের খুব জটিল রোগ ধরা পড়বে শিগগিরই। এই রোগের নাম নেওয়া যায় না। তবে দুজনের একটি মিল রয়েছে। একই সালে শাহরুখ ও সালমানের মৃত্যু হবে। ৬৭ বছরে তারা দুজন শেষনিঃশ্বাস ত্যাগ করবেন।’
সুশীল কুমার আরো দাবি করেন, সালমান ইতিমধ্যেই মারণ রোগে আক্রান্ত।
এসএম/টিএ