© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইএলও-এর ৩৫৩তম অধিবেশনে যোগ দিয়েছেন শ্রম উপদেষ্টা

শেয়ার করুন:
আইএলও-এর ৩৫৩তম অধিবেশনে যোগ দিয়েছেন শ্রম উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৭ এএম | ১১ মার্চ, ২০২৫
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আইএলও-এর ৩৫৩তম গভর্নিং বডির সভায় অংশ নিয়েছেন। সোমবার (১০ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিনিধি দলটি উপস্থিত ছিল।

প্রতিনিধি দলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামও ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে এম সাখাওয়াত হোসেন মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোসহ আইএলও এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বর্ণনা করেন। এছাড়া শ্রম উপদেষ্টা বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিত আলোকপাত করেন।

উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল আগামী আয়োজনসহ গুরুত্বপূর্ণ সেশনসমূহে সক্রিয় অংশগ্রহণ করবেন।

মন্তব্য করুন