© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বনানীতে ট্রাকচাপায় নারী নিহতের ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভার গ্রেফতার

শেয়ার করুন:
বনানীতে ট্রাকচাপায় নারী নিহতের ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভার গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ এএম | ১১ মার্চ, ২০২৫
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট।

এর আগে ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এই দুর্ঘটনায় ঘটে। এতে আরও এক নারী ও শিশু আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে সহকর্মীর মৃত্যুর জেরে সকাল থেক পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী ও এর আশপাশের এলাকায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ ছিল যানচলাচল।

এমআর/এসএন

মন্তব্য করুন