© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেখানে

শেয়ার করুন:
বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেখানে

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ এএম | ১১ মার্চ, ২০২৫
বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ의 রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।

আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ২০ গুণ বেশি রয়েছে।

এ সময় ঢাকার দুই এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হলো— ইস্টার্ন হাউজিং (২৬১) ও ঢাকার মার্কিন দূতাবাস (২৪০) এলাকা। এদিন ঢাকার বেজ এজওয়াটার (১৯৩), কল্যাণপুর (১৮৯), বেচারাম দেউরি (১৮৫), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৮৪), গুলশান ২ এর রব ভবন (১৮২) এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং এলাকায়। শহরদুটিতে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএস/এসএন

মন্তব্য করুন