© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেনো শ্রীদেবীর সঙ্গে সিনেমায় কাজ করেননি আমির?

শেয়ার করুন:
কেনো শ্রীদেবীর সঙ্গে সিনেমায় কাজ করেননি আমির?

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ পিএম | ১১ মার্চ, ২০২৫
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবং কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী, দুইজনেই সিনেমার দুনিয়ায় নিজের একটি অনন্য জায়গা তৈরি করেছেন। আমির খান তার সিনেমার প্রতি আবেগ ও কঠোর পরিশ্রমের জন্য পরিচিত, এবং শ্রীদেবী তার অসাধারণ অভিনয় ও সৌন্দর্যের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। আমির খান ছিলেন সুপারস্টার, আর শ্রীদেবী ছিলেন ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার।

একটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এত জনপ্রিয়তা সত্ত্বেও, এই দুই সুপারস্টার কখনও একসঙ্গে কাজ করেননি। এর পেছনে দায়ী ছিলেন আমির খান। প্রতিবেদন অনুযায়ী, ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চাননি আমির, কারণ তার উচ্চতার কারণে তিনি মনে করতেন যে, শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্ক মানাবে না, যেহেতু তিনি শ্রীদেবীর থেকে অনেকটাই ছোট।

আমিরের কথায়, আমার আর শ্রীদেবীর জুটি সিনেমার পর্দায় মানাবে না। কারণ, শ্রীদেবীকে তার চেয়ে অনেক বেশি বয়স্ক মনে হবে। যদিও আমির শ্রীদেবীকে একজন দারুণ অভিনেত্রী বলেই মনে করতেন এবং তাকে শ্রদ্ধাও করতেন, তবুও তিনি কখনোই তার সঙ্গে জুটি বাঁধতে চাননি।

তবে একসঙ্গে সিনেমা না করলেও আমির-শ্রীদেবী একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছিলেন। তবে আমির খান হয়ত শ্রীদেবীর সঙ্গে কাজ না করলেও সম্প্রতি তার ছেলে জুনেদ খানের নায়িকা হয়েছেন শ্রীদেবীর মেয়ে খুশি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় শ্রীদেবীকে। ঠিক কীভাবে মৃত্যু হল, সেই রাতে দুবাইয়ের ওই হোটেলে ঠিক কী ঘটেছিল, তার উত্তর এখনও মেলেনি।

এসএস/এসএন

মন্তব্য করুন