‘আত্মাটা রেখে গেলাম’, ওমরায় গিয়ে চিত্রনায়িকা বর্ষা
ছবিঃ সংগৃহীত
০২:০১ পিএম | ১১ মার্চ, ২০২৫
পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবের মক্কায় গেছেন চিত্রনায়িকা বর্ষা। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে ওমরাহ পালনের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।
ছবির ক্যাপশনে বর্ষা লিখেছেন, "আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম।"
ইনশাআল্লাহ আবার ফিরে আসব।’
গত ৬ মার্চ ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় গিয়েছেন বর্ষা। ওমরাহ পালন শেষে আগামী ১৩ মার্চ ঢাকায় ফিরবেন বলে জানান এই নায়িকা।
বর্ষাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২৩ সালে, ‘কিল হিম’ সিনেমায়।
মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘নেত্রী দ্য লিডার’ সিনেমা।