© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকের সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে: ফয়েজ আহমদ

শেয়ার করুন:
ডাকের সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে: ফয়েজ আহমদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ১১ মার্চ, ২০২৫
ডাক বিভাগের সম্পদের ডিজিটাল ইনভেন্টরি করুন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, বিগত সময়ে ডাক বিভাগের যে-সব সম্পদ বেদখল হয়েছে তা দখলমুক্ত করার চেষ্টা করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ সহকারী বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক অধিদপ্তরের সব নির্মাণ কাজের মান পরীক্ষা করার পাশাপাশি ইকুইপমেন্ট এবং সফটওয়্যারের গুণগতমান পরীক্ষা করতে হবে।

বিভিন্ন প্রকল্পের বিষয়ে তিনি আরও বলেন, এক্সিট প্ল্যান ছাড়া কোনো প্রকল্প অনুমোদন করা হবে না। প্রকল্পের এক্সিট প্ল্যান অবশ্যই থাকতে হবে। নতুন প্রকল্পে ডিপিপি কোয়ালিটি নিশ্চিত করতে হবে। যে সরকারি সেবা জনগণকে অফিসে গিয়ে সংগ্রহ করতে হয় তা ডাক বিভাগের মাধ্যমে ঘরে পৌঁছে দেওয়া যায় কি-না তার সম্ভাবনা যাচাই করতে হবে। শুধু ইউরোপের উদাহরণ না দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানের সফল সার্ভিসের মডেল সম্পর্কে খোঁজ নিতেও বলেন তিনি।

মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো মুশফিকুর রহমানের সভাপতিত্বে ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/টিএ

মন্তব্য করুন