© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমরাহ পালনকারীদের কোরআন উপহার দিলো সৌদি সরকার

শেয়ার করুন:
ওমরাহ পালনকারীদের কোরআন উপহার দিলো সৌদি সরকার

ছবিঃ সংগৃহীত

করবী শিহাব
০৯:৫২ পিএম | ১১ মার্চ, ২০২৫
একদিনে ২৯ হাজার কোরআনের কপি বিতরণ করেছে সৌদি আরব। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কপিগুলো বিতরণ করা হয়। সম্প্রতি জেদ্দায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ওমরাহ পালনকারীদের মাঝে এই কপিগুলো বিতরণ করা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রমজান মাসে ওমরায় আগতদের মাঝে আরবি এবং অন্যান্য ভাষায় ২৯ হাজার কোরআনের কপি বিতরণ করেছে মন্ত্রণালয়। মদিনার কিং ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স থেকে এই কপিগুলো ছাপানো হয়েছে।

ওমরাহ পালন করতে আসা ইবাদত পালনকারী সৌদি আরব পৌঁছে আনন্দ প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি নেতৃত্বের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

কোরআনের কপি উপহার পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করে বলেছেন, কোরআনের কপি মূল্যবান উপহার। এটি দেশে ফিরে যাওয়ার পরও সাথে থাকবে।

আরএ/টিএ

মন্তব্য করুন