© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

শেয়ার করুন:
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৫ এএম | ১২ মার্চ, ২০২৫
ঢাকা ও আশেপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩ শতাংশ।

এসএস/এসএন

মন্তব্য করুন