© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামসহ বিভিন্ন বন্দরে বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

শেয়ার করুন:
চট্টগ্রামসহ বিভিন্ন বন্দরে বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের
own-reporter
০৭:২৬ পিএম | ০৮ মে, ২০১৯

বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি পোর্ট অপারেটর এন্ড ইনভেস্টমেন্ট গ্রুপ ‘রেড সী গেটওয়ে টার্মিনাল’ (আরএসজেটি)। বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ের সভা কক্ষে সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান আরএসজেটির সহযোগী পরিচালক হাসান আল তাহাত ।

বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি পোর্ট অপারেটর অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপ ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ (আরএসজেটি)।

বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ের সভা কক্ষে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান আরএসজেটির সহযোগী পরিচালক হাসান আল তাহাত।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ সৌদি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের বন্দর ও টার্মিনাল খাতে সৌদি আরবের বিনিয়োগ একটি মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরো বেশি শক্তিশালি হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং সৌদি আরবস্থ বাংলাদেশে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান প্রমুখ।

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন