© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০ দলীয় জোট ছাড়েনি এলডিপি: অলি আহমেদ

শেয়ার করুন:
২০ দলীয় জোট ছাড়েনি এলডিপি: অলি আহমেদ
central-desk
০৭:৫৩ পিএম | ০৮ মে, ২০১৯

লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তারা   ২০ দলীয় জোটে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এলডিপির পক্ষ থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

কেউ কেউ এলডিপি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। এলডিপি ২০ দলীয় জোট ছাড়ছে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।

এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন থেকে অলি আহমদ সকল গণমাধ্যমকে বিরত থাকতে অনুরোধ করেছেন।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন