নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিতভাবে অপচেষ্টা চলছে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি দ্রুত নির্বাচনসহ অতি প্রয়োজনীয় সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার চায়। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের ছয় মাস পরও সংস্কার, বিচার এবং নির্বাচনের কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। প্রিন্স আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনীতিতে আসা নতুন বন্ধুদেরও জবাবদিহি করা প্রয়োজন, কারণ তারা সরকারে ছিল, আছে এবং সরকারের ওপর তাদের নিয়ন্ত্রণ স্পষ্ট।

বুধবার (১২ মার্চ) বিকেলে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কলিয়ানিকান্দা সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতি এক কঠিন সময় পার করছে। এই অবস্থায় সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করতে হবে। দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামী লীগের কেউ যেন অসৎ বা উচ্ছৃঙ্খল কাজ না করতে পারে সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্র সুদূর পরাহত হবে। তাই যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রেখে নির্বাচন আদায় করতে হবে।

কিন্তু নতুন রাজনৈতিক দলের নেতারা বিচার ও সংস্কারের দাবিতে আন্দোলনে নামার কথা বলছেন। তাদের এই দুই দাবির সঙ্গে নির্বাচনের দাবি কেন নেই তা রহস্যজনক। তাহলে কী জনগণ ধরে নিবে যে নির্বাচন প্রলম্বিত করাই তাদের উদ্দেশ্যে? তাদের কারও কারও কণ্ঠে কর্তৃত্ববাদের সুর। এটা করলে ওটা হবে না, ওটা না করলে এটা হবে না- এ ধরনের কথা বা নিজেদের দাবি অন্যদের ওপর চাপিয়ে দিতে শর্ত আরোপ করা কর্তৃত্ববাদের নামান্তর।

তিনি আরও বলেন, অযৌক্তিক, অবাস্তব ও জনসম্পৃক্তহীন দাবি বা ইস্যু রহস্যজনক। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না এবং দেশে স্থিতিশীলতা ও স্বস্তি ফিরে আসবে না।

কলিয়ানিকান্দা মডেল উচ্চ বিদ্যালয়ে হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবিরের সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আব্দুর রশীদ, হাবিবুর রহমান প্রমুখ।

এ ছাড়াও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত বিজয় ফরাজীর বাবা সায়দুল ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026