৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে প্রিমিয়ার ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক ৫০০ কোটি টাকার নন কনভার্টাইবেল বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএসই সূত্র জানায়, বেসেল-৩ এর টায়ার-২ শর্ত পূরণের লক্ষ্যে পরিচালন মূলধন তহবিল বৃদ্ধি করতে নন কনভার্টাইবেল বন্ড ছাড়া হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক ৫০০ কোটি টাকার নন কনভার্টাইবেল বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএসই সূত্র জানায়, বেসেল-৩ এর টায়ার-২ শর্ত পূরণের লক্ষ্যে পরিচালন মূলধন তহবিল বৃদ্ধি করতে নন কনভার্টাইবেল বন্ড ছাড়া হবে।
ডিএসই আরও জানায়, ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিয়ে এই বন্ড ছাড়তে পারবে প্রিমিয়ার ব্যাংক।
টাইমস/এএস/এসআই