ধর্ষণের প্রকাশ্য শাস্তির আইন করতে হবে : মির্জা ফখরুল

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুতে তীব্র প্রতিবাদ, ক্ষোভ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি মাগুরায় একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। যেখানে আট বছরের একটি শিশু, আছিয়াকে ধর্ষণ করা হয়। এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিত আছিয়ার শারীরিক ও চিকিৎসা খোঁজখবর নিয়েছেন। আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের সময়ের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ২০১৮ সালে আওয়ামী সরকারের একতরফা নির্বাচনের সময়, নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে বিএনপি সমর্থিত গৃহবধূ পারুল বেগমকে, তার বাড়িতে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা সন্তানদের সামনে ধর্ষণ করে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা।

তিনি বলেন, দেশজুড়ে ভয়াবহভাবে ধর্ষণ বেড়েছে। তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে, যা অনেকেই ভয়ে কিংবা মান সম্মানের কারণে প্রকাশ করেন না। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন, বাদ পড়ছে না শিশুও। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমে বেড়েই চলেছে। এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতীর জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়।

বিএনপি মহাসচিব বিবৃতিতে আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকবিহব্বল পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share this news on:

সর্বশেষ

img
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি: আসিফ আকবর Jan 13, 2026
img
চট্টগ্রামে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুকে উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায় Jan 13, 2026
img

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০০৮ শিশু-কিশোর Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
চ্যাম্পিয়ন পিএসজিকে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় করল প্যারিস এফসি Jan 13, 2026
img
সালমান খানের গলায় সোনায় মোড়া রুদ্রাক্ষ Jan 13, 2026
img
ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি Jan 13, 2026
img
পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের প্রাণহানি Jan 13, 2026
img
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব Jan 13, 2026
ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, হামলার সংকেত দিল যুক্তরাষ্ট্র? Jan 13, 2026
img
সৌদি আরব থেকে কেনা হবে ১৯১ কোটি টাকার ইউরিয়া সার Jan 13, 2026
img
নিখুঁত হওয়ার চেয়ে অরিজিনাল হওয়াটাই বেশি জরুরি: কিশোর কুমার Jan 13, 2026
img
দিলদারের নায়িকা হতে আমাকে সবাই নিষেধ করেছিল: নূতন Jan 13, 2026
img
১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা। Jan 13, 2026
img
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’ Jan 13, 2026
img
ঢাকায় চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img
এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২৫ Jan 13, 2026
img
মনোনয়ন প্রক্রিয়ায় এখনও মাসেল পাওয়ার ও ব্যবসায়ী অগ্রাধিকার পাচ্ছে: প্রফেসর রওনক জাহান Jan 13, 2026