© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি : সালাহউদ্দিন

শেয়ার করুন:
সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি : সালাহউদ্দিন

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ পিএম | ১৩ মার্চ, ২০২৫

<div style="text-align: justify; ">বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রস্তাবের কপি তাদের হাতে পৌঁছেছে এবং তা পর্যালোচনা করে দলীয় মতামত দেওয়া হবে। বৃহস্পতিবার(১৩ মার্চ) রাজধানীর মালিবাগে গণঅধিকার পরিষদের আয়োজিত রাজনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সংস্কার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই এই প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনার মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে।

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতার আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুর হক নূর বলেছেন, নির্বাচন নিয়ে নানান ধরণের সংকট ও শঙ্কা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন বলেও আশাবাদ তার।


এমআর/এসএন

মন্তব্য করুন