© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহিলা আ.লীগের নেত্রী গ্রেফতার

শেয়ার করুন:
মহিলা আ.লীগের নেত্রী গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ পিএম | ১৪ মার্চ, ২০২৫
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার  করে ঝিনাইগাতী থানা পুলিশগ্রেফতার  আয়েশা সিদ্দিকা রুপালী তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার মেয়ে।

পুলিশ জানায়, আয়েশা আক্তার রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি তাকে পুলিশ ভোরে তেঁতুলতলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার  করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, আয়েশা আক্তার রুপালীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এমআর/টিএ


মন্তব্য করুন