যেকারনে দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে!

দেশে তিন মাসে কোটিপতি অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ হাজার। শুধু অ্যাকাউন্টধারীর সংখ্যাই নয়, বেড়েছে এসব অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, তিন মাসের ব্যবধানে কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯৫৪টি। তিন মাসের মধ্যে এসব অ্যাকাউন্টে জমা বেড়েছে ১৮ হাজার কোটি টাকা।

জানা গেছে, সরকার পালাবদলের পর ব্যাংকিং খাত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তখন ব্যাংক শতভাগ নিরাপদ খাত হবে কি না, এমন দ্বিধায় অনেকে ব্যাংক থেকে আমানত তুলে নিয়েছিলেন। সে সময় এসব অ্যাকাউন্ট থেকেও আমানত উত্তোলন হয়েছিল।

সরকার পতনের পর দুর্বল ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তাই নভেম্বর-ডিসেম্বর নাগাদ এ খাত নিয়ে আবার আস্থা তৈরি হয়। এছাড়া বিনিয়োগের জন্য তেমন কোনো খাত না থাকার কারণে ব্যাংকেই আমানত ফিরেছে। এজন্য এ সময় আবার কোটি টাকার ওপর অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা জানান, বর্তমানে কোনো কোনো বাণিজ্যিক ব্যাংক আমানতের বিপরীতে ৮ থেকে ১১ শতাংশ সুদ দিচ্ছে। এসব কারণে এসব ব্যাংকে গ্রাহকেরা আমানত রাখতে উৎসাহিত হচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যায় অনেক প্রভাবশালী। এর মধ্যে অনেক কোটিপতি হিসাবধারীও ছিলেন। এছাড়া রাজনৈতিক অস্থিরতায় অনেকেই ব্যাংক থেকে আমানত তুলে নিতে থাকেন। ফলে কমে যায় কোটিপতিদের সংখ্যা। তবে দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা কমে আসতে শুরু করেছে। এতে মানুষের হাতে থাকা ব্যাংকে ফিরতে শুরু করে। বেড়ে যায় কোটিপ্রতি হিসাবধারী।

ব্যাংকখাতের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক অ্যাকাউন্টও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।

এসএম

Share this news on:

সর্বশেষ

শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026