© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন মির্জা ফখরুল

শেয়ার করুন:
চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন মির্জা ফখরুল
own-reporter
০১:৩৯ পিএম | ১৫ মে, ২০১৯

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা নেবেন। মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও গেছেন। ২০ মে মহাসচিবের ফেরার সম্ভাবনা রয়েছে।

মির্জা ফখরুল এর আগে ফেব্রুয়ারি মাসে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন