© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

শেয়ার করুন:
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ পিএম | ২৪ মার্চ, ২০২৫
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (২৪ মার্চ) এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এতে আরো জানানো হয়, পরে ওই দিন সকাল ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির সিনিয়র নেতারা ও সমর্থকরা। সেখান থেকে ফিরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।

আরএইচ/এসএন

মন্তব্য করুন