© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামিনে মুক্তি পেলেন শমসের মুবিন চৌধুরি

শেয়ার করুন:
জামিনে মুক্তি পেলেন শমসের মুবিন চৌধুরি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ এএম | ২৫ মার্চ, ২০২৫
জামিনে মুক্তি পেলেন শমসের মুবিন চৌধুরি তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী জামিনে মুক্তি পেলেন শমসের মুবিন চৌধুরি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার একেএম মাসুম। তিনি জানান, রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান।

কারাগার সূত্রে জানা যায়, শমসের মুবিন চৌধুরী একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী গ্রেফতার হন।

আরও জানা যায়, শমসের মুবিন চৌধুরী গ্রেফতার হওয়ার পরদিন তাঁকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এসএম

মন্তব্য করুন