© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গরমে কালো কোট ও গাউন পরতে হবে না বিচারক-আইনজীবীদের

শেয়ার করুন:
গরমে কালো কোট ও গাউন পরতে হবে না বিচারক-আইনজীবীদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫২ এএম | ২৫ মার্চ, ২০২৫
তাপপ্রবাহের কারণে দেশের নিম্ন আদালতে আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি। 

সোমবার (২৪ মার্চ) প্রধান বিচারপতির আদেশে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত-ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন।

এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ নির্দেশনা আগামী ৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এসএম

মন্তব্য করুন