© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব রেজাউল মাকছুদ জাহেদী

শেয়ার করুন:
স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব রেজাউল মাকছুদ জাহেদী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ এএম | ২৫ মার্চ, ২০২৫
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৪ মার্চ) তাকে স্থানীয় সরকার বিভাগে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, গত বছরের ৬ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন রেজাউল মাকছুদ জাহেদী। বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৪ সালের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগ দেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেওয়ার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

এসএম

মন্তব্য করুন