আজ ঢাকায় আবহাওয়া যেমন থাকবে
ছবি: সংগৃহীত
১০:১১ এএম | ২৬ মার্চ, ২০২৫
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ বুধবার (২৬ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। এ ছাড়া শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।
এসএম/টিএ