সিনেমায় গাইলেন সোহানা সাবা

জনপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘আব্বাস ওটু’ শিরোনামের একটি চলচ্চিত্রের কাজ। এটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন মডেল অভিনেতা নিরব।

এর আগে এই জুটিকে ছোট পর্দার নাটকে এক সঙ্গে দেখা গেলেও সিনেমায় নিরবের সঙ্গে সাবার এটি প্রথম কাজ। আর ‘আব্বাস ওটু’ পরিচালনা করেছেন সাইফ চন্দন।

জানা গেছে, গেল ১৩ মে একটি গানের মধ্য দিয়ে শেষ হল ছবিটির শুটিং। গানটির শিরোনাম ছিল ‘আমার কি কেউ আছে’। এটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন।

তবে ভক্তদের জন্য খুশির খবর হলো, ছবিটির এই গানে কণ্ঠ দিয়েছেন সাবা। শিল্পী ইমরানের সঙ্গে একত্রে গানটি গেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশ টাইমস’কে নায়িকা বলেন, এই প্রথম কোনো গানে আমি কণ্ঠ দিয়েছি। আসলে গানটি গাওয়ার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি বুঝেছিলাম এটা আমার কাজ নয়। তারপরেও সাহস নিয়ে গাইলাম। সত্যি বলতে গানটি গেয়ে আমি খুব উচ্ছ্বসিত।

তিনি আরো বলেন, এই ছবিতে নিজের গানে দর্শক আমাকে ঠোঁট মেলাতে দেখবেন। তবে গানটির ভয়েস কিন্তু আমার, এক বছর আগে দেয়া। খুব শিগগির ‘আব্বাস ওটু’ ছবিটি সেন্সরে যাবে।

এদিকে ঈদের পরে সাবা ‘মধুর ক্যান্টিন’ নামের আরো একটি চলচ্চিত্রের কাজ শুরু করবেন। ১৯৫৫ থেকে শুরু করে ১৯৭১ সালের উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই মূলত চলচ্চিত্রটি নির্মাণ হবে। সেই সময়ের একটি চরিত্রে দেখা যাবে সাবাকে। এটি নির্মাণ করবেন সাঈদুর রহমান সাঈদ। এতে আরো অভিনয় করবেন মৌসুমী ও ওমর সানী। 

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026