© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশরাফুল আলম খোকনের সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ, ২ মামলা

শেয়ার করুন:
আশরাফুল আলম খোকনের সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ, ২ মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৬ পিএম | ২৭ মার্চ, ২০২৫
প্রায় সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৩টি ব্যাংক হিসেবে ১ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকা সন্দেহজনক লেনদেন ও পাচার করে আমেরিকার নিউইয়র্কে বাড়ি ক্রয়ের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী রেজওয়ানা নূর ও খোকনকে আসামি করা হয়েছে। এই মামলায় তাদের বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ ৮১ হাজার ৫৬৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রীর ৩টি ব্যাংক হিসেবে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৮৪৭ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসএন 

মন্তব্য করুন