© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

শেয়ার করুন:
মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৪ পিএম | ২৭ মার্চ, ২০২৫
নরসিংদীর মনোহরদী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুমন মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গ্রেপ্তার হওয়া সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

এর আগে বুধবার রাতে উপজেলার উত্তর চরমান্দালিয়া এলাকার নিজ বাড়ি থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, গত ৯ মার্চ গাজীপুরের শ্রীপুর এলাকার ৩০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নারী পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১২ মার্চ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজের পরিবার।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর চরমান্দালিয়া গ্রামের একটি ভুট্টাক্ষেতে ওই নারীকে নিয়ে ধর্ষণ করেন সুমন মিয়া।

এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। খবর পেয়ে নির্যাতনের শিকার ওই নারীর বোন মনোহরদী থানায় সুমন মিয়াকে আসামি করে মামলা করেন।

এফপি/ এস এন 

মন্তব্য করুন