© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট জেলা বিএনপির বিশেষ জরুরি সভা সোমবার

শেয়ার করুন:
সিলেট জেলা বিএনপির বিশেষ জরুরি সভা সোমবার
own-reporter-sylhet
০২:২০ পিএম | ১৯ মে, ২০১৯

বিশেষ জরুরি সভা ডেকেছে সিলেট জেলা বিএনপি। সোমবার বেলা ২টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক।

এ বিশেষ জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

বিজ্ঞপ্তিতে বিশেষ জরুরি সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা শাখার আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন