© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন‍্য খাবারের ব‍্যবস্থা ছাত্রদল নেতার

শেয়ার করুন:
ঈদে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন‍্য খাবারের ব‍্যবস্থা ছাত্রদল নেতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪২ পিএম | ২৮ মার্চ, ২০২৫
ঈদের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোয় অবস্থান করেন অনেক শিক্ষার্থী। আর এসব শিক্ষার্থীর রুমে রাতের খাবার পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ‍্যালয় ছাত্রদলনেতা তানভীর বারী হামিম।কমল মেডিএইড, ঢাবির উদ‍্যোগে ঈদের দিন রাতে খাবার পৌঁছে দেওয়ার ব‍্যবস্থা করা হবে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর বারী হামিম জানান, ঈদের দিন ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের ১৯টি আবাসিক হলে যেসব শিক্ষার্থী অবস্থান করবেন সেসব ভাই-বোনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করব। সে উদ্দেশে রাতের খাবারটি কমল মেডিএইড, ঢাবির পক্ষ থেকে হলরুমে পৌঁছে দিতে চাই।

যারা ঈদের দিন বাড়িতে না গিয়ে হলে থাকবেন, তাদের ২৯ মার্চ রাত ১২টার মধ‍্যে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। দুপুরে বিভিন্ন হল প্রশাসন খাবারের আয়োজন করছে বলেই আমি রাতের আয়োজনটির ব‍্যবস্থা করছি।

কমল মেডিএইড সংগঠনটি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট, স্বাস্থ্যসেবা ক‍্যাম্প, গার্লস কমনরুমে স‍্যানিটারি ভেন্ডিং মেশিন প্রতিস্থাপনসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে জনপ্রিয়তা অর্জন করেছে।

এমআর/টিএ


মন্তব্য করুন