© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব : উপদেষ্টা মাহফুজ

শেয়ার করুন:
শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব : উপদেষ্টা মাহফুজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ৩১ মার্চ, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য,  বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সুমাইয়া আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে আজ সোমবার (৩১ মার্চ) ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এ সময় তথ্য উপদেষ্টা শহীদ সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

মাহফুজ আলম বলেন, সুমাইয়ার মতো অনেক মানুষকে ফ্যাসিবাদীরা নির্মমভাবে হত্যা করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুনিদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে।

উপদেষ্টা মাহফুজ সুমাইয়ার নয় মাস বয়সী শিশু কন্যার হাতে ঈদের উপহারও তুলে দেন।

আরএ/এসএন

মন্তব্য করুন