ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান
ছবি: সংগৃহীত
০৩:৪৫ পিএম | ০১ এপ্রিল, ২০২৫
পাকিস্তানের করাচি ও আশপাশের এলাকায় স্থানীয় সময় বিকেল ৪টা ১১ মিনিটে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল করাচি শহর থেকে ৭৫ কিলোমিটার উত্তরে এবং এর গভীরতা ছিল ১৯ কিলোমিটার।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্পনের সময় হঠাৎ ঘরবাড়ি দুলে ওঠে, যার ফলে আতঙ্কিত হয়ে অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তবে এখন পর্যন্ত দেশটিতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী কম্পনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
আরএ/এসএন