© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে রবির ক্যাশব্যাক

শেয়ার করুন:
ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে রবির ক্যাশব্যাক
own-reporter
০৬:২৯ পিএম | ২১ মে, ২০১৯

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা www.bdtickets.com ও www.busbd.com.bd থেকে বাস ও লঞ্চের টিকিট ক্রয় করলে ১০ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০০০ টাকা) দিবে রবি।

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা www.bdtickets.com ও www.busbd.com.bd থেকে বাস ও লঞ্চের টিকিট ক্রয় করলে ১০ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০০০ টাকা) দিবে রবি।

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ডিজিটাল ব্যাংকিং ও ই-কমার্স বিভাগের প্রধান সিরাজ সিদ্দিকী শাকিল এবং রবি আজিয়াটা লিমিটেডের ডিজিটাল ভেঞ্চারের প্রধান ফয়সাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী এই অফারটি রমজানের শেষ দিন পর্যন্ত প্রযোজ্য হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজার সুলতান মাহমুদ সরকার, অ্যাসোসিয়েট ম্যানেজার আতাউল কাইয়ুম চৌধুরী, বিশেষজ্ঞ ইমতিয়াজ খান এবং রবি আজিয়াটা লিমিটেডের সিইও অব ইনটাচ সফট সিদ্দিকুর রহমান, ডিজিটাল ভেঞ্চারের প্রোডাক্ট লিড মো. সামিউল্লাহ চৌধুরী, মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার মঈনউদ্দিন মর্তুজা।

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন