© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবহাওয়ার পূর্বাভাস: বজ্রসহ বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

শেয়ার করুন:
আবহাওয়ার পূর্বাভাস: বজ্রসহ বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৮ পিএম | ০৫ এপ্রিল, ২০২৫
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে আজ দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার সারা দেশ দিনের তাপমাত্রা সামন্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে তাপপ্রবাহ সম্পর্কে আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙামাটির উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এসএন  

মন্তব্য করুন