© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়েবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন:
বিয়েবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৭ এএম | ০৭ এপ্রিল, ২০২৫
ময়মনসিংহের গফরগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল হামিদ মনসুর (৫৮)কে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (৬ এপ্রিল) বিকেলে।

মনসুর উপজেলার ৩ নম্বর চরআলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নয়াপড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল ৩টার দিকে ভাটিপাড়া এলাকায় বন্ধুর ভাতিজির বিয়েতে যান মনসুর। ওই সময় পুলিশের একটি দল তার উপস্থিতি নিশ্চিত করে গ্রেফতার করে। 

আরএ

মন্তব্য করুন