© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন সিনেমায় মোশাররফ করিম

শেয়ার করুন:
নতুন সিনেমায় মোশাররফ করিম

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ পিএম | ০৭ এপ্রিল, ২০২৫
ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর’ সিনেমা। দর্শকরাও বেশ সাদরে গ্রহণ করেছেন ছবিটি। এর মধ্যেই প্রকাশ্যে এলো নন্দিত এই অভিনেতার নতুন সিনেমার খবর।
নূর ইমরান মিঠুর ‘কুরকাব’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম।

যদিও অনেকটা গোপনে সুন্দরবনে এ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের এপ্রিলে। সে সময়েই এ প্রতিবেদক সিনেমাটির সংবাদ প্রকাশ করেছিলেন।

এবার জানা গেল, সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। এক দিনের দৃশ্যধারণ বাকি আছে বলে জানালেন নির্মাতা।আপাতত এর বেশি কিছুই জানাতে চাননি তিনি।

এদিকে আসছে পহেলা বৈশাখে মুক্তি পেতে পারে মোশাররফ করিমের আরেক সিনেমা ‘বিলডাকিনি’। গত ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও সে সময়ে তারা সরে আসেন।
এবার নির্মাতার ভাষ্য, ঈদের সময় হলে দর্শকের সমাগম দেখা যায়।

সেই রেশ থাকতেই বৈশাখ উপলক্ষে দর্শকের সামনে বিলডাকিনি নিয়ে আসতে চাই।নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমাটি। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র।

প্রসঙ্গত, ‘চক্কর’ সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। 


এমআর/টিএ


মন্তব্য করুন