© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোদির জয়ের পরই ভারতে নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে নির্যাতন (ভিডিও)

শেয়ার করুন:
মোদির জয়ের পরই ভারতে নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে নির্যাতন (ভিডিও)
international-desk
০৮:০৬ পিএম | ২৫ মে, ২০১৯

ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এক নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে নির্যাতন করেছেন গোরক্ষকরা। নির্যাতনের সময় জোর করে তাদেরকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়।

ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এক নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে নির্যাতন করেছেন গোরক্ষকরা।

নির্যাতনের সময় জোর করে তাদেরকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়।

শুক্রবার মধ্যপ্রদেশের সিওনিতে এ ঘটনা ঘটে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে।

খবরে বলা হয়, একটি গরু নিয়ে অটোরিকশাযোগে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক নারীসহ তিন মুসলিম।

এই খবর কোনোভাবে গোরক্ষকদের কাছে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে তারা লাঠি, বাঁশ নিয়ে অটোরিকশাটিকে তাড়া করে। এরপর ওই অটোরিকশায় থাকা ওই তিন মুসলিমকে গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে।

এরপর এক এক তাদের পেটাতে থাকে। পরে মাটিতে ফেলেও প্রচণ্ড মারধর করা হয় তাদের। এরপর ওই মুসলিমদেরই একজনকে দিয়ে সঙ্গে থাকা নারীকে স্যান্ডেল দিয়ে পেটানো হয়।

এরপর ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করে গোরক্ষকরা। ওই মুসলিমদেরও বাধ্য করানো হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে।

ভুক্তভোগীরা বলেন, আমাদের শুধু গাছে বেঁধে পেটানোই হয়নি, বাধ্য করানো হয়েছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও।

ঘটনাটির ভিডিও পরে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

এক টুইট বার্তায় তিনি লেখেন, মোদির অনুসারীরা আবারও মুসলিমদের ওপর অত্যাচার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন