© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুকুর খননের সময় মিলল কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

শেয়ার করুন:
পুকুর খননের সময় মিলল কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ পিএম | ০৮ এপ্রিল, ২০২৫
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর এলাকায় পুকুর খননের সময় কষ্টিপাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ এপ্রিল) বিকেলে স্থানীয় আনিছার রহমানের বাড়ির পাশে খননকাজ চলাকালে শ্রমিকরা মূর্তিটি খুঁজে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের নজরে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক জানান, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন আনুমানিক ২৭ কেজি, দৈর্ঘ্য প্রায় ২৯ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি। এটি কষ্টিপাথরের তৈরি বলে তিনি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন। আগামীকাল এটি জেলা ট্রেজারিতে স্থানান্তর করা হবে বলে জানান ইউএনও আশরাফুল হক।


এসএস/টিএ

মন্তব্য করুন