© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সুচিত্রা সেন’ রূপে আসছেন পায়েল

শেয়ার করুন:
‘সুচিত্রা সেন’ রূপে আসছেন পায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৭ পিএম | ০৯ এপ্রিল, ২০২৫
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী পায়েল সরকার। নাটক ‘সপ্তপদী’-তে ১৩ এপ্রিল কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে এই নাটক। সুচিত্রা সেনের মতো বিশাল ব্যক্তিত্বের চরিত্রে পায়েলের উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘সপ্তপদী’ নাটকটা এবারে সাজিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। এখানে লক্ষণীয় অধিকাংশ বাংলা ছবিতে যখন দর্শক ভিড় হচ্ছে না, তখন বাংলায় এমন অনেক নাটক তৈরি হচ্ছে, যেখানে প্রেক্ষাগৃহে একটা আসনও ফাঁকা থাকছে না।

এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত পায়েল সরকার বলেন, আমি চিত্রনাট্য পড়ে কোনো ছবি করলে মেকিং নিয়ে যে খুব আশাহত হয়েছি এমন নয়। তবে ছবির প্রচার ও ডিস্ট্রিবিউশন নিয়ে আশাহত হয়েছি, তবে সেটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে।

জানা গেছে, ‘সপ্তপদী’ নাটকে পায়েলের বিপরীতে থাকছেন দীপ। পায়েল যদি সুচিত্রা সেন হন, তা হলে তার উত্তম কুমার হচ্ছেন দীপ। দোলন রায়, দুলাল লাহিড়ীর মতো আরো বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই নাটকে।

আরএ/টিএ

মন্তব্য করুন