© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিভিন্ন অপরাধে রাজধানীর মোহাম্মদপুরে গ্রেফতার ১১

শেয়ার করুন:
বিভিন্ন অপরাধে রাজধানীর মোহাম্মদপুরে গ্রেফতার ১১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ এএম | ১০ এপ্রিল, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী, পেশাদার মাদককারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-রাসেল (২৮), স্বপন (২৫), রাকিব (২২), ইসমাইল (৩০), রিয়াজ (৩২), মারুফ (২২), সিয়াম (২১), আরিফ (২৬), শারমিন আলম (৪৩), কিবরিয়া (২২) ও জাকির (৩৮)।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত মঙ্গলবার মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে ছিনতাইকারী, পেশাদার মাদককারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
টিএ/

মন্তব্য করুন