© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে এসএসসি পরীক্ষা চলাকালীন ফটোকপির দোকান খোলা রাখায় আটক ২

শেয়ার করুন:
জামালপুরে এসএসসি পরীক্ষা চলাকালীন ফটোকপির দোকান খোলা রাখায় আটক ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৩ পিএম | ১০ এপ্রিল, ২০২৫

<div><p>জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ইসলামপুর উচ্চ বিদ্য

জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের গেটে ১৪৪ ধারা ভঙ্গ করে ফটোকপির দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে দুইজনকে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও আজজি কম্পিউটার নামের একটি ফটোকপির দোকান সিলগালা করা হয়েছে।


আটককৃতদের মধ্যে একজন মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের বকুল শেখের ছেলে মো. জুয়েল এবং অপরজন ইসলামপুর মধ্য দরিয়াবাদ এলাকার এমদাদুল হকের ছেলে মো. মিজানুর রহমান।


মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান। এ সময় ইসলামপুর থানা পুলিশ উপস্থিত ছিল। উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান বলেন, "সারাদেশের ন্যায় ইসলামপুরেও এসএসসি পরীক্ষা চলমান রয়েছে। আমরা প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নকল মুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি আইন অনুযায়ী, ১৪৪ ধারা ভঙ্গ করলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।"

তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, "শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।"

এসএম/টিএ

মন্তব্য করুন