© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমিরের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ফাতিমা

শেয়ার করুন:
আমিরের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ফাতিমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ১০ এপ্রিল, ২০২৫
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। প্রথম ছবিতেই আমির খানের সঙ্গে দুর্দান্ত অভিনয়ে প্রশংসা কুড়ান তিনি। তবে সাফল্যের সেই মুহূর্তই এক সময় পরিণত হয় জীবনের ঝামেলার সূচনায়—কারণ, ব্যক্তিগত জীবনে আমির খানের প্রেমিকা হিসেবে তার নাম জড়িয়ে পড়ে নানা গুঞ্জনে।

২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে দাম্পত্যে ইতি টানেন আমির। যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। সেই বিচ্ছেদের পরেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার।

‘দঙ্গল’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। আমিরের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। আমিরের পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে প্রায় সবখানেই দেখা মিলত ফাতিমার। তখন থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন।

যদিও আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অভিনেত্রী প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিকবার। তবে সম্প্রতি আমির খান নিজের তৃতীয় ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনায় অনেকটা দায়মুক্তি পেলেন ফাতিমা। একসময় এই গুঞ্জন তার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছিল, এমনটাই জানিয়েছিলেন ফাতিমা।

এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছিলেন, ‘হঠাৎ দেখলাম, এক দল মানুষ যারা আমাকে চেনে না, তারা আমাকে নিয়ে লেখালিখি করছে। তারা জানেই না, যা লিখছে তা ঠিক, নাকি ভুল। আমাকে জিজ্ঞেস করলে আমিই উত্তর দিয়ে দিতাম।’

আমিরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের জল্পনা মোটেই ভালোভাবে গ্রহণ করেননি অভিনেত্রী। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার সত্যিই বিরক্তি লাগে। আমি চাই না, আমার ব্যাপারে ভুল ধারণা গড়ে উঠুক মানুষের মনে। কিন্তু এখন আমি এড়িয়ে যেতে শিখে গিয়েছি। তবে কোনো কোনো দিন আমার খুবই খারাপ লাগে।’

সম্প্রতি নিজের নতুন প্রেমিকাকে প্রকাশ্যে এনেছেন আমির খান। গত ১৪ মার্চ নিজের ৬০ তম জন্মদিনের বিশেষ চমক হিসেবে সবাইকে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে। গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা।

বেঙ্গালুরুতে একটি সেলুনের মালিক রীতা স্প্রেটের মেয়ে গৌরী প্রায় সারা জীবন এই শহরেই থেকেছেন। তার লিঙ্কডইন প্রফাইল বলছে, বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিব্লান্ট সেলুন চালাচ্ছেন। গৌরীর ছয় বছরের একটি সন্তান রয়েছে এবং তিনি আমিরকে ২৫ বছর ধরে চেনেন। আমিরের প্রডাকশন হাউসের সঙ্গেও জড়িত ছিলেন গৌরী।

এসএম/টিএ

মন্তব্য করুন