© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণা, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

শেয়ার করুন:
ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণা, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০২ পিএম | ১০ এপ্রিল, ২০২৫

<div><div>জনপ্রশাসন মন্ত্রণালয় সতর্ক করেছে, নিয়োগ, পদায়ন ও বদলির ক্ষেত্রে ভুয়া প্

জনপ্রশাসন মন্ত্রণালয় সতর্ক করেছে, নিয়োগ, পদায়ন ও বদলির ক্ষেত্রে ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এ বিষয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) মন্ত্রণালয় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার সই জাল করে ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারক চক্র প্রতারণা করার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ, পদায়ন বা বদলি সংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। যে কোনও নিয়োগ, পদায়ন বা বদলির প্রজ্ঞাপনের বিষয়ে যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরএ/এসএন

মন্তব্য করুন