© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে ব্যবসার নতুন সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগ্রো

শেয়ার করুন:
বাংলাদেশে ব্যবসার নতুন সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগ্রো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ১০ এপ্রিল, ২০২৫

<div><div><div>পাকিস্তানি প্রতিষ্ঠান ‘এনগ্রো হোল্ডিংস’ বাংলাদেশে ব্যবসার সম্ভাবন

পাকিস্তানি প্রতিষ্ঠান ‘এনগ্রো হোল্ডিংস’ বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা অনুসন্ধান করছে। তারা টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সিইও আবদুল সামাদ দাউদ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে, এনগ্রো সিইও বিশেষভাবে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের ব্যাপারে তাদের আগ্রহ তুলে ধরেন।

আবদুল সামাদ দাউদ বলেন, ‘আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী এবং শিল্প প্রবৃদ্ধিতে ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করার ক্ষেত্রে আমরা বড় প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি।’

এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেকসই ও দূরদর্শী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা উচিত, যা আমাদের মানুষের জীবনযাত্রার উন্নতি নিয়ে আসে।’

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে আসা দাউদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিডা শীর্ষ সম্মেলনের একটি মানবিক স্পর্শ ছিল— এটি আন্তরিক, অতিথিপরায়ণ এবং উদ্দেশ্যমূলক অনুভূত হয়েছিল। এক ছাদের নিচে এতগুলো শীর্ষ কোম্পানির প্রতিনিধিত্ব দেখে অবাক হয়েছি।’

প্রফেসর ইউনূস এনগ্রোর নেতাদের আবারও বাংলাদেশ সফর করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ দেখতে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘আমি আপনাকে আবার আসার আমন্ত্রণ জানাচ্ছি। শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, বিশ্ববাসীর কাছেও বাংলাদেশের অনেক কিছু দেওয়ার আছে।
বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ও মুখ্য সচিব সিরাজুদ্দিন সাথী উপস্থিত ছিলেন।

আরএ/এসএন


মন্তব্য করুন