© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাল রেকর্ডপত্রে চলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্প কাজ

শেয়ার করুন:
জাল রেকর্ডপত্রে চলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্প কাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ এএম | ১১ এপ্রিল, ২০২৫

<div><div>দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে টেন্ডার দেওয়ার সময় জাল ও ভুয়া রেকর্ডপত্র তৈরি করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম বৃহস্পতিবার (১০ এপ্রিল) অভিযান পরিচালনা করেছে এবং বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই করে।

অভিযানে টিমটি সড়ক ও জনপথ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডারের অনিয়মের অভিযোগের সত্যতা পায়। বিশেষত, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের কার্যাদেশ প্রাপ্তির ক্ষেত্রে জাল ও ভুয়া রেকর্ডপত্র দাখিলের ঘটনা প্রতীয়মান হয়েছে।

দুদক জানায়, অভিযানে সংগৃহীত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করা হয়েছে, এবং শাস্তি হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরকে ৬ মাসের জন্য ডিবার করা হয়েছে।

এছাড়া, এনফোর্সমেন্ট টিম আরও কিছু নথি চেয়ে সেগুলোর বিশ্লেষণ করবে, যার ভিত্তিতে কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়েছে।


এসএস

মন্তব্য করুন